
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃত প্রধান শিক্ষকের নাম মো: এনামুল হক (৫৩)। তিনি গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর এলাকার “মছলম উদ্দিন খান একাডেমি”র প্রধান শিক্ষক এবং কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে।
স্থানীয় ও সংবাদসূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর প্রধান শিক্ষক মো: এনামুল হক তার স্কুলের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হককে লাঞ্ছিত করে স্কুলের একটি অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত জনতাকে শান্ত করে অবরুদ্ধ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ 353 বার পড়া হয়েছে