[english_date], [bangla_date], [hijri_date]

​গোলাপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত October 15, 2026, 01:28 PM
​গোলাপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ পৌরসভাধীন রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটককৃত রফিকুল ইসলাম রনকেলী উত্তর গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) রকলিছ আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম আবু মুসা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রনকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করেন। এ সময তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলছে।

এই নিউজ 342 বার পড়া হয়েছে