সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান।
সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি এ দায়িত্ব গ্রহন করেছেন। তাঁর এ নিয়োগে সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সাফল্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।
মোঃ মুজিবুর রহমান চাকুরীজীবনে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেশ সুনামের সাথে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এই নিউজ 343 বার পড়া হয়েছে