৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট লালাবাজারে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০৯:১৭ অপরাহ্ণ
সিলেট লালাবাজারে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট::
সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে আমিনুর রহমান চৌধুরী সিফতা নামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিফতা সিলেট নগরীর দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামি।
মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং শাহ সিকন্দর গ্রামের ইছাক মিয়ার ছেলে।
এর আগে একই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। আটক সিফতাকে আজ বুধবার কোর্টে পাঠানো হবে।

উল্লেখ্য, ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রীছাউনি ভেঙে ড্রেন করার জেরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০ জন আহত হন। এ ঘটনায় ১৭ আগস্ট জুবায়ের আহমদের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।

এই নিউজ ৩২৮ বার পড়া হয়েছে