[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে ডিসি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: সারওয়ার আলম

প্রকাশিত August 21, 2025, 07:50 AM
সিলেটে ডিসি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: সারওয়ার আলম

ডেস্ক রিপোর্ট::
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, সাদা পাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে দেশের ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব সারোয়ার আলমকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিউজ 380 বার পড়া হয়েছে