বিজ্ঞপ্তি::
গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের সামাজিক সংগঠন আল ইখওয়ান পরিষদ বাগলা এর উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
গত (২৩ আগস্ট) শনিবার স্থানীয় এক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা মাস্টার ব্যবসায়ী আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও পরিষদের সভাপতি আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম আবজল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন।
এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাস্টার আবুল কালাম আজাদ, সংগঠনের নির্বাহী প্রধান মাওলানা গোলামুর রহমান গোলাব, ব্যবসায়ী আশরাফুল আলম, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ক্বারী জিবান উদ্দিন রেহান, ছাত্রনেতা সাজ্জাদুর রহমান নিপু, মাস্টার আতিকুর রহমান ইমাম।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান লিটন, শামসুদ্দিন ইলিয়াস, মুরব্বি ইসলাম উদ্দিন, সমাজসেবক জামাল আহমদ, কামাল উদ্দিন, সামিদ আহমেদ, হানিফ আহমদ, আমির হামজা, সালমান আহমদ, মামুন আহমদ, নাবিল আহমদ প্রমুখ।
এই নিউজ ৩২৮ বার পড়া হয়েছে