[english_date], [bangla_date], [hijri_date]

আলেম সমাজকে নিয়ে যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য: দেশ জুড়ে প্রতিবাদ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত August 15, 2025, 03:15 PM
আলেম সমাজকে নিয়ে যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য: দেশ জুড়ে প্রতিবাদ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিলেট প্রতিনিধি:

সিলেটের ওসমানী নগর থানার চাতল পার গ্রামের বাসিন্দা সুহাইল আহমেদ জুবায়ের সম্প্রতি তার ফেসবুক আইডিতে দেশের আলেম সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করে ফের আলোচনায় উঠে এসেছেন। এ ঘটনায় দেশের আলেম সমাজ ও তাওহীদি জনতার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি একই রকম একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। সেই সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত আলেম সমাজ ও ধর্মপ্রাণ তাওহীদি জনতা তার বসতবাড়িতে হামলা চালায়। এসময় তারা তাকে দেশে ফিরলে ‘জানে মেরে ফেলার’ হুমকিও প্রদান করে।

পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, শেখ মাওলানা শাহিন মিয়া নামের এক ব্যক্তি সুহাইল আহমেদ জুবায়েরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটির প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যা এখনো বহাল রয়েছে।

সর্বশেষ, চলতি বছরের ৩ আগস্ট জুবায়ের তার ফেসবুক অ্যাকাউন্টে পুনরায় একটি বিতর্কিত পোস্ট দিয়ে দেশের আলেম সমাজকে ‘তালেবানদের ন্যায় জঙ্গীগোষ্ঠী’ বলে মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি হেফাজতে ইসলাম ও তোহিদী জনতা এর তীব্র প্রতিবাদ জানায়। তারা সুহাইল আহমেদ জুবায়েরের শাস্তির দাবিতে সিলেটের ওসমানী নগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন এবং পোস্টার লাগানোর মতো কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচীতে সুহাইল আহমেদ জুবায়েরকে নাস্তিক আখ্যায়িত করে তাকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আহবান জানানো হয়।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। যাতে আবারো কোন ধরনের ধাঙ্গা হাঙ্গামা না ঘটে এবং দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এই নিউজ 385 বার পড়া হয়েছে