৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নজরুল আমাদের প্রতিটি আন্দোলন, সংগ্রামের প্রেরণার উৎস:প্রফেসর মোঃ আনোয়ার

প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ণ
নজরুল আমাদের প্রতিটি আন্দোলন, সংগ্রামের প্রেরণার উৎস:প্রফেসর মোঃ আনোয়ার

ডেস্ক রিপোর্ট::
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান
প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় কবি নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেল খেটে, কবিতা, গান রচনা করে অন্যায়ের প্রতিবাদ করে ছিলেন। তিনি হচ্ছেন আমাদের প্রেরণার উৎস। বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তাঁর এ সকল রচনা আমাদেরকে আন্দোলিত করেছিল। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীকে এটা শিখিয়ে দিল কোন অন্যায় জুলুম স্থায়ী হতে পারে না, জন আন্দোলনের মুখে তাদের পতন হতে বাধ্য।তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে আয়োজিত আলোচনা সভা পুরস্কার বিতরণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জামেয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান, শিক্ষাবিদ মোহাম্মদ রশীদ আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সরকারী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মু্. জিল্লুর রহমান, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ইসলামি ব্যাংক বাংলাদেশ, গোলাপগঞ্জ শাখা ম্যানেজার জালাল আহমদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলাম, ব্রিটিশ আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক আজমত আলী। স্বাগত বক্তব্য রাখেন
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জামিল আহমদ। বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মাহফুজ আহমদ চৌধুরী,ভূমি দাতা সদস্য এবং নির্মাণাধীন প্রশাসনিক কক্ষেরও ভূমি দাতা শাহীন আহমদ খান৷ আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি জামেয়ার নির্মিতব্য
প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করে করেন।নির্মাণ ব্যয় বহন করছেন যুক্তরাজ্য প্রবাসী আকছা জাহান খান ও উবায়েদ আহমদ কবির।

এই নিউজ ৩২৬ বার পড়া হয়েছে