৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও ভাইরাল!

প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও ভাইরাল!

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটিক ভিডিও বানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এই তরুণী The brand @shimaqueen22 নামের টিকটক আইডিতে ভিডিওটা ছাড়েন। এতে দেখা যায় তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি গানের সাথে লিপসিং করছেন।
ভিডিওতে আরো দেখা যায়, পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নাম ফলক। পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগোর নীচে লেখা চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট। তবে গোলাপগঞ্জ শব্দটি আংশিক রয়েছে। টেবিলের বামপাশে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মহান বিজয় দিবসের বানানো একটি ক্রেস্ট। ভিডিওটি প্রায় সাড়ে ৫হাজার ভিউ হয়েছে। ৫৪২ রিএকশন ও ২৮টি কমেন্ট রয়েছে। ভিডিওটির কমেন্টে একজন ইউজার মন্তব্য করেছেন, “ অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা”।
তবে এই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম আমেরিকায় চলে যান। পরবর্তীতে অন্তর্বতী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে।
সচেতন মহল প্রশ্ন তুলেছেন, চেয়ারম্যান যেহেতু নেই তাহলে এই অফিসের তালা খুলে কারা টিকটিক ভিডিওর সুযোগ দিলো? তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে এই টিকটক ভিডিও করার সুযোগ করে দিলো কে বা কারা?

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেছি (জিডি নং: ১২৯২ তা:২৯/৮/২০২৫ ইং)। এঘটনায় প্রাথমিক ভাবে আমরা দায়িত্বে অবহেলার কারণে ৩জনকে শোকজ করছি। এছাড়া উপজেলা প্রকৌশলীর মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করছি। এসময় ওই তরুণীর সাথে আরেকটি মেয়ে ছিলো বলে জানান ইউএনও।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জিডির বিষয়টি নিশ্চিত করেন।

এই নিউজ ৩৩৫ বার পড়া হয়েছে