[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে জমিয়ত মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে যৌথ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত August 31, 2025, 05:06 PM
গোলাপগঞ্জে জমিয়ত মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে যৌথ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে যৌথ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল গফফার।

সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন ছালিম, প্রচার সম্পাদক মাওলানা রশিদ আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ প্রমুখ।

এছাড়াও জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, শ্রমিক জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভা শেষে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জমিয়তের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে হেতিমগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

বার্তা বিভাগ

এই নিউজ 399 বার পড়া হয়েছে