তথ্য সার্চ করুন

[english_date], [bangla_date], [hijri_date]

  • জাতীয়
  • রাজনীতি
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আইন-আদালত
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • ধর্ম
  • বিনোদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  1. সিলেট
  2. সিলেটে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বরখাস্ত ২

সিলেটে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বরখাস্ত ২

প্রকাশিত October 7, 2025, 03:49 PM
সিলেটে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বরখাস্ত ২

ডেস্ক রিপোর্ট :: সিলেটের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭২৩ উদয়ন এক্সপ্রেস ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের লোকো মাস্টারসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় একটি তদন্ত কমিটি রেলওয়ে কর্তৃপক্ষ।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন ট্রেনটির লোকো মাস্টার (চালক) মো. ইলিয়াস ও সহকারী লোকো মাস্টার জহিরুল ইসলাম নোমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭২৩ উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চালকসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উদ্ধারকারী কর্মীরা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

এদিকে, ট্রেন লাইনচ্যুতের ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকা এ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী কালনী এক্সপ্রেস যাওয়ার জন্য উদয়ন এক্সপ্রেসকে থামার সিগনাল দেওয়া হয়েছিল। কিন্তু চালাক সেটা না মানায় এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, কালনী এক্সপ্রেস ক্রসিংয়ের সময় উদয়নের চালককে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু চালক সিগন্যাল না মেনে সামনে চলে যান। এতে করে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পরই দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, কেন এই দুর্ঘটনা হলো সেটা বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের শাস্তি দেওয়া হবে।

এসময় তিনি আরও বলেন, সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেওয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রেল স্টেশনে কোনো দালালচক্র বা টিকিট কালোবাজারি থাকবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সিলেটের যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেন ও বগি বাড়ানোর বিষয়টি নিয়ে রেলওয়ের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান ডিসি।’

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ট্রেনটির লোকমাস্টার ও সহকারী লোকো মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই নিউজ 388 বার পড়া হয়েছে

  • Facebook
  • Email
  • X
  • LinkedIn
  • Print
এই ক্যাটাগরির আরও খবর

গোলাপগঞ্জে ফজরের সময় ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ ত্যু

গোলাপগঞ্জে শিংপুর ডাইক ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা ও মহানগরের দোয়া ও মিলাদ মাহফিল

সিলেটে হিন্দু ব্যবসায়ী খগেন্দ্র দাসের ওপর হামলা ও লুটপাটের তীব্র নিন্দা: হাসপাতালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

৩৪নং ওয়ার্ডে কোরবানির বর্জ্য পরিষ্কারে বাহুবল ইউনিটি ক্লাব-এর পলিথিন ও ব্লিচিং পাউডার বিতরণ

সিলেটসহ দেশবাসীকে তাহিরপুর নাগরিক পরিষদের ঈদুল আযহার শুভেচ্ছা

১৬নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান

বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়নবাসীর মাঝে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার ঈদ উপহার বিতরণ

যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক বিএনপি নেতা আব্দুস সেলিমের সংবর্ধনা সম্পন্ন

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

গোলাপগঞ্জের হাইকোর্টের আদেশ উপেক্ষা করে পুকুর ভরাট করে চলছে মার্কেট নির্মাণ

  • সর্বশেষ

গোলাপগঞ্জে ফজরের সময় ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫

সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা, হুমকিতে প্রাবাসীর পরিবার!

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃ ত্যু

শহীদ জিয়া বীর উত্তমের আদর্শ ও দর্শনই এ দেশের আপামর জনতার মুক্তির পথপ্রদর্শক: অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

গোলাপগঞ্জে শিংপুর ডাইক ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

গোলাপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা ও মহানগরের দোয়া ও মিলাদ মাহফিল

সিলেটে হিন্দু ব্যবসায়ী খগেন্দ্র দাসের ওপর হামলা ও লুটপাটের তীব্র নিন্দা: হাসপাতালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

৩৪নং ওয়ার্ডে কোরবানির বর্জ্য পরিষ্কারে বাহুবল ইউনিটি ক্লাব-এর পলিথিন ও ব্লিচিং পাউডার বিতরণ

সিলেটসহ দেশবাসীকে তাহিরপুর নাগরিক পরিষদের ঈদুল আযহার শুভেচ্ছা

১৬নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান

সিলেটে প্রাথমিকের ৯৭ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বহিষ্কার ৬৮ জন

ভারতের কারাগারে বিএনপি নেতা এম ইলিয়াস আলী: এম এ মালেক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোলাপগঞ্জের তরুণীর অনশণ

৩ দিনের হরতাল ডাকলো বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি

সিলেটে ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’ সজল গ্রেপ্তার

সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত অর্ধশতাধিক

বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

গোলাপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ : গ্রেফতার ১

সিলেটের ডিসি ও এডিসির বিরুদ্ধে শিক্ষিকার মামলা সমন জারি

মধ্যরাতে বিএনপির ৪ নেতা বহিষ্কার

বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৪, থানায় মামলা দায়ের

জকিগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ

জকিগঞ্জে লাশ দাফনের আগে জানা গেল সাবু মিয়া জীবিত !

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি!

‎☰ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ফেঁসে যাচ্ছেন জুলাই আন্দোলনের মিথ্যা মামলার বাদীরা

সম্পাদক: জাহিদ উদ্দিন

নির্বাহী সম্পাদক: আবু সামি চৌধুরী

বার্তা সম্পাদক: দেলোয়ার হোসেন মাহমুদ

প্রকাশক: বাবর জোয়ারদার

অফিস: কাকলী মার্কেট (লিফটের ৫ম তলা), জিন্দাবাজার, সিলেট

Design & Developed by Web Hosting Domain