৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা মুরার বাজারে এম এ মালিকের গণসংযোগ ও উঠান বৈঠক

প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমা মুরার বাজারে এম এ মালিকের গণসংযোগ ও উঠান বৈঠক

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এম এ মালিক-এর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দক্ষিণ সুরমার মুরার বাজার এলাকায় এই গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, কানাডা বিএনপি (পশ্চিম)-এর সভাপতি আহাদ খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লন্ডন বিএনপি নেতা জাকির হোসেন ইসরাইল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো: সালাহ উদ্দিন, তেতলি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুমেল আহমদ, সিলেট মহানগর কৃষক দলের সদস্য রিপন মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, এম এ মালিক একজন জনবান্ধব নেতা। এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। প্রবাস থেকে এসে নেতৃবৃন্দ এই প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গণসংযোগ শেষে তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কেন্দ্রে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি ও ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

এই নিউজ ৪৬৮ বার পড়া হয়েছে