
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুবেল মিয়ার বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ।
শুক্রবার (৩ অক্টোবর ) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার ৭ নং দেওকলস ইউনিয়নের বড়কাঁপন কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সরেজমিনে ছাত্রদল নেতা মোঃ জুবেল মিয়ার পিতা ইউসুফ আলী প্রতিবেদককে জানান, সন্ধ্যার সময় হঠাৎ দলবদ্ধভাবে ১০/১১ জন লোক দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে বাড়িতে এসে হামলা চালায় ও ভাংচুর করে এবং নানাভাবে হেনেস্তা অশালীন গালিগালাজ করে এবং অসুস্থ স্ত্রীকে বলা হয় তোর ছেলে (জুবেল মিয়া) দেশের যেখানেই থাকে না কেনও তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকাই কাল হয়ে দাড়িয়েছে বলে দীর্ঘ শ্বাস ছাড়েন মোঃ জুবেল মিয়ার পিতা। পরে বাড়িতে থাকা সোনা-টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যায় তারা।
মোঃ জুবেল মিয়ার ছোটভাই সামিল আহমদ জানান, আমার ভাই একজন অনলাইন এক্টিভেষ্ট তিনি ভয়েস অফ ইলিয়াস আলীর এডমিন, স্যোসাল মিডিয়ায় বিভিন্ন প্লাটফর্মে লেখা লেখি করেন আর এই লেখার জেরে জামাত-এনসিপির নেতা কর্মীরা আমাদের নিজ বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আমাদের পরিবারকে হেনেস্তা করে ভাংচুর লুটপাট চালায়। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
প্রত্যাক্ষদর্শী শাহিন জানান ১০/১১ জনের একদল সশস্ত্র ক্যাডার সন্ত্রাসী বাহিনী হটাৎ এলোপাতাড়ি আক্রমন চালায়,কিন্তু আমরা দুরে দাড়িয়ে দেখেছি ভয়ে বাধা দিতে পারিনি।
এ বিষয়ে বিশ্বনাথ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এই নিউজ ৩৪৮ বার পড়া হয়েছে