২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি পরিবার মিশিগানের উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ণ
বিএনপি পরিবার মিশিগানের উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

সিলেট জেলা বারের সাবেক দুই বারের সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট এ টি এম ফয়েজ এর স্বদেশ গমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২২শে মার্চ (রোববার) হ্যামট্রামিক শহরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিশিগান বিএনপি এর সাবেক সহ সভাপতি মামুনূর রেজা সাহেল এর সভাপতিত্বে ও বিএনপি এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বাছিত এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু এর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এটিএম ফয়েজ।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব‍্য রাখেন নাজমুল হক কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিব আহমদ মনির, বকুল তালুকদার, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ লিলু মিয়া, কামাল হোসেন লিলু , আব্দুর রহমান, মারুফ খান ও আবুল কাশেম মোর্শদ।
বক্তব্য রাখেন মাহতাবুর রহমান, সয়েফ আহমেদ চৌধুরী, নিজাম উদ্দিন মাস্টার, আসলাম উদ্দিন, পারভেজ আহমেদ, আমিনুল ইসলাম সলিট, মকসুদুল করিম ,আবদুল্লাহ আল মান্না, ফয়জুল ইসলাম, তাজুল ইসলাম শিপলু, শিপার আহমদ কামরুল ইসলামসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ মিশিগানে বসবাসরত নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এটিএম ফয়েজ দলীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সভাপতির বক্তব্যে মামুনুর রেজা সাহেল বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতে করেন
যুবদলনেতা কামরুল।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিহতদের আত্মার মাগফিরাত এবং পঙ্গুত্ববরণকারী তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আহতদের সুস্থতা কামনা করা হয় এবং সিলেট মহানগর বিএনপি এর সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহারিয়ার হোসেন চৌধুরী এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ।

এই নিউজ ৩১৪ বার পড়া হয়েছে