[english_date], [bangla_date], [hijri_date]

সুনামগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত July 9, 2025, 07:14 PM
সুনামগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-২ ও যুগ্ম দায়রা জজ ২য় আদালতে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা হলেন—১। করেছ মিয়া (৩০), ২। আব্দুর রউফ (৪০), ৩। ফারুক (৪৫), ৪। কাজী শামীম (৪২), ৫। কামরুজ্জামান (৩০), ৬। মঙ্গল মিয়া (৩৫), ৭। জসিম মিয়া (৩০), ৮। দিলদার মিয়া (৩২), ৯। আব্দুল বাহিত (৪০), ১০। তাজউদ্দিন আলী (৩৫), ১১। ফারুক মিয়া (৩৫)।

গত ০৮/১০/২০২৫ ইং তারিখে আদালতের বিচারক আব্দুল মুহিত এ অভিযোগ গঠন করেন। আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-২ ও যুগ্ম দায়রা জজ ২য় আদালতে স্পেশাল মামলা নং-১৩/২০২৫ ইং-এর বিচার কার্যক্রম চলমান রয়েছে। মামলাটি ছাতক জিআর মামলা নং-৫৫/২০২৫ ইং থেকে উদ্ভূত।

এদিকে, পলাতক আসামিদের বিষয়ে আদালত পূর্বে জারি করা W/A বহাল রাখার নির্দেশ দিয়েছেন। ফলে পলাতক হিসেবে উল্লেখিত ৮ আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রমও অব্যাহত থাকবে।

মামলায় অভিযোগ গঠন হওয়ায় সংশ্লিষ্ট আসামিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা গেছে। আসামিপক্ষের দাবি, মামলাটি রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা এবং তারা মামলার অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। তবে মামলায় আনীত অভিযোগের সত্যতা বা অসত্যতা বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে।
আদালতে অভিযোগ গঠন হওয়ায় মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে বিচারপর্বে প্রবেশ করেছে। নির্ধারিত তারিখে বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে যাওয়ার কথা রয়েছে।

এই নিউজ 320 বার পড়া হয়েছে