[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে মুস্তাক চৌধুরীর বাবা-মায়ের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলে উপস্থিত দুই মন্ত্রী

প্রকাশিত October 11, 2026, 02:28 PM
গোলাপগঞ্জে মুস্তাক চৌধুরীর বাবা-মায়ের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলে উপস্থিত দুই মন্ত্রী

সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্যপ্রবাসী মুস্তাক চৌধুরীর প্রয়াত বাবা-মায়ের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার রনকেলি উত্তর এলাকার দেওয়াই বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী মুস্তাক চৌধুরী অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। তাঁর বাবা-মায়ের মাগফেরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই নিউজ 353 বার পড়া হয়েছে