নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকায় যুবলীগ নেতা সোলেমান আহমদ সৌরভ এর বাসায় হামলা ও ভাংচুর হয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী সৌরভ মহানগর যুবলীগের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি এবং পশ্চিম পাঠানটুলাস্থ রউফ মঞ্জিল এর বাসিন্দা আকলুছ আলীর ছেলে।
জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা করেছে ছাত্রজনতা। এরই ধারাবাহিকতায় গতকাল (৭ আগস্ট) বিকেলে নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ রউফ মঞ্জিলে তার বাসায় এই হামলা ও ভাংচুর করেছে তারা।
এবিষয়ে ভুক্তভোগী সোলেমান আহমদ সৌরভ এর বাবা আকলুছ আলী বলেন, আমার ছেলে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। শুধুমাত্র এই অপরাধে একদল চিহ্নিত সন্ত্রাসী আমার বাসায় এসে লুঠপাট ও ভাংচুর করেছে। তারা অধিকাংশই বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মী।
এবিষয়ে জানতে চাইলে এসএমপির কমিশনার (মিডিয়া) জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ ৪০৫ বার পড়া হয়েছে