[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের নেতৃত্বে যারা

প্রকাশিত January 16, 2026, 08:20 PM
গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের নেতৃত্বে যারা

গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার (১২ই জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি সেন্টারে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাওসার হোসেন কুরেশি।

ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি রায়হান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সেশনের কাজের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের সাবেক সেক্রেটারি মুহিবুল হক ও ট্রেজারার মু. আব্দুল আলী।

ট্রাস্টের নতুন কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব রাজু মোহাম্মদ শিবলী, সহকারী কমিশনার ছিলেন গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মালিক ও বদরুজ্জামান বাবুল। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগন্জ উপজেলা সোসাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, বিয়ানিবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সেক্রেটারি মোহাম্মাদ নুরুজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মুনিম প্রমুখ।

এই নিউজ 470 বার পড়া হয়েছে