৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট–১ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন প্রচারণার সমন্বয়ের দায়িত্বে ছাত্রদলের মাহি, ফাহাদের শুভেচ্ছা

প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
সিলেট–১ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন প্রচারণার সমন্বয়ের দায়িত্বে ছাত্রদলের মাহি, ফাহাদের শুভেচ্ছা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণার সমন্বয়ের দায়িত্ব প্রদান করেছে মুশাহিদুল ইসলাম মাহি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এ দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানান সেন্ট্রাল লন্ডন যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদল নেতা ফাহাদ আহমেদ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে ধানের শীষের নির্বাচনী কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুশাহিদুল ইসলাম মাহিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির পর মুশাহিদুল ইসলাম মাহি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি সিলেট–১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মাহির নেতৃত্বে সিলেট–১ আসনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এই নিউজ ৫০২ বার পড়া হয়েছে