২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩ জানুয়ারি) সেঁজুতির দোকান প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে বাগানের পুরুষ ও মহিলা শ্রমিকদের হাতে বস্ত্র হিসেবে শাড়ি, লুঙ্গি তুলে দেওয়া হয়।

ক্লাবের পিপি রোটারিয়ান ভানুজয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আগত রোটারী ক্লাব অব ক্যাথেড্রেল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান টি. আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেটের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুল মতিন, েেরাটারিয়ান রাহুল সরকার ও রোটারিয়ান অ্যাডভোকেট তাজরিহান জামান।

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান টি. আহমদ বলেন, মানবসেবাই রোটারিয়ানদের মূল ব্রত। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীত ও বর্ষায় চা বাগানের শ্রমিকরা অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। তাদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও ক্লাবের নেতৃবৃন্দ চা শ্রমিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের জীবনমান সম্পর্কে খোঁজখবর নেন।

এই নিউজ ৬৩৮ বার পড়া হয়েছে