২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট সদর উপজেলা খাদিম নগর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলা খাদিম নগর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্ট:

পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের খাদিম নগর ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা ও তাদের দোকান (সুহান জুয়েলার্স) হামলা ভাংচুর ও লুটপাট এবং পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৫ আগুস্ট সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে উপজেলার সাহেবের বাজার লাউগুল গ্রামের ছাত্রলীগ নেতা রিফাতুল ইসলাম অনিকের এলাকা থেকে। রিফাতুল ইসলাম অনিক লাউগুল গ্রামের খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, স্থানীয় ছাত্রদল, যুবদল, ছাত্রজনতা ও ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেনের দলবল ও নেতাকর্মিরা এই ঘটনা ঘটায়। এসময় দোকানপাট ঘরবাড়ি ভাংচুর করে ও তালাবদ্ধ ঘরের দরজা ভেঙ্গে মালামাল লুটপাট করে তারা। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে তারা বলেন রাজনীতিতে বিরোধীপক্ষকে মোকাবেলা করতে হবে রাজপথে। মানুষের বাসাবাড়িতে হামলা এ কেমন রাজনীতি? এই হামলার সুষ্ট তদন্ত করে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিলেট এয়ারপোর্টে থানার অসি ময়নুল খান জাকির।

এই নিউজ ৩৫৬ বার পড়া হয়েছে