৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে গোল্ডেন জুবিলী এওয়ার্ড পেল সাংবাদিক পুত্র সিপন

প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে গোল্ডেন জুবিলী এওয়ার্ড পেল সাংবাদিক পুত্র সিপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অধিকার করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ লাভ করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ-এর হাত থেকে মোঃ দেলোয়ার হোসেন সিপন গোল্ডেন জুবিলী এওয়ার্ড গ্রহণ করেন।

ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এন্ড ট্রেইনিং এর ডিরেক্টর প্রফেসর ড. তামান্না হাওলাদার এর সভাপতিত্বে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ইশরাত রায়হান। অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন সিপন।

ইতোপূর্বে সিপন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন ও শাহিদা বেগমের দ্বিতীয় পুত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অধিকার করায় এবং গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ লাভ করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আগামীর সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এই নিউজ ৩২৫ বার পড়া হয়েছে