[english_date], [bangla_date], [hijri_date]

আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে কামাল হোসেন লিলু

প্রকাশিত January 30, 2026, 02:43 PM
আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে কামাল হোসেন লিলু

আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কামাল হোসেন লিলু। আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার লক্ষে বাংলাদেশে যাওয়ায় আমেরিকা মিশিগান ষ্টেইট বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব পাওয়ার পর কামাল হোসেন লিলু দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে বিএনপির রাজনীতিকে আরো সুসংগঠিত ও সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
কামাল হোসেন লিলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে দলের একজন সাধারন কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। আগামীতে তা অব্যাহত থাকবে। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
উল্লেখঃ কামাল হোসেন লিলু সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছন। বিজ্ঞপ্তি

এই নিউজ 620 বার পড়া হয়েছে