৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হান।

ক্যাপ্টেন রায়হান বলেন, বিগত দুই বছর ধরে আমরা আপনাদের সাথে আছি। আগামীতে যাতে এ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এজন্য আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এই নির্বাচনকে সাকসেসফুল করতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করবেন। কারো মাথায় আছে কেউ নাশকতা করতে চাচ্ছে, কেউ প্রতিহিংসামূলক কোন কর্মকাণ্ড করার চেষ্ঠা করছে অথবা দেশ বিরোধী কোন কর্মকাণ্ড করতে চাচ্ছে, আপনারা সঠিক তথ্য সঠিক সময়ে প্রদান করলে সেনাবাহিনী অতিসত্বর একটি প্রদক্ষেপের মাধ্যমে সেটা বানচাল করার চেষ্টা করবে। দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে খুব শক্ত হাতে আপনাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, যদি কারো মনে অবৈধ, প্রতিহিংসামূলক অথবা পরিবেশ অস্থিতিশীল করার চিন্তা থাকে তাহলে সেটা মাথা থেকে সরিয়ে ফেলুন। এরকম কোন কর্মকাণ্ড সেনাবাহিনী বা স্থানীয় প্রশাসন প্রশ্রয় দিবে না। দেশ বিরোধী কোন কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে আপনি যেই হোন না কেন ছাড় দেওয়া হবে না। নির্বাচন নিয়ে এখনও যদি কারো মধ্যে কোন গুজব, সংশয় থাকে আপনারা ভুলে যেতে পারেন, কারণ নির্বাচন আগামী ১২ তারিখে হবে।

এই নিউজ ৩২৬ বার পড়া হয়েছে