বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের সকল নবাগত যুব সদস্যদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন, রেড ক্রিসেন্ট শুধুমাত্র একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি মানবতার এক অনন্য শিক্ষা কেন্দ্র। এখানে কাজ করার মাধ্যমে যুবকরা মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও দায়িত্বশীলতার শিক্ষা লাভ করে। দুর্যোগ, মানবিক সংকট কিংবা সামাজিক সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ভূমিকা সবসময় প্রশংসনীয়। তিনি আরও বলেন, আজ যারা নবাগত হিসেবে রেড ক্রিসেন্টে যুক্ত হলো, তাদের হাত ধরেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। সততা, নিষ্ঠা ও মানবপ্রেমকে ধারণ করে তোমরা সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াবে—এটাই রেড ক্রিসেন্টের মূল শিক্ষা।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, সিলেট ইউনিট যুব সদস্য হাবিবুর রশিদ জনি, আলী মুনসী সুলতান, শাকিল নুর তালুকদার।
এই নিউজ ৩৮৮ বার পড়া হয়েছে