৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

মিরাবাজারে যুক্তরাজ্য যুবদল নেতা মিনারের নেতৃত্বে ধানের শীষের প্রচারণা

প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
মিরাবাজারে যুক্তরাজ্য যুবদল নেতা মিনারের নেতৃত্বে ধানের শীষের প্রচারণা

সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতীক ধানের শীষের প্রচারণা অব্যাহত রেখেছেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক ছাত্রদল নেতা মিনার খান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল চারটায় সিলেট নগরীর মিরাবাজার এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। পরে নাইওরপুল পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান খান মিনার।

মিছিল ও লিফলেট বিতরণে অংশ নেন সিলেট মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক শিমুল আহমেদ, যুবদলের সহ সাধারন সম্পাদক ফুরুক আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম, সিলেট জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ চৌধুরি রনি, সিলেট মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সায়েদ মোস্তাকিম সানি, সিলেট জেলা যুবদল শ্রম বিষয়ক সম্পাদক অমিতাভ কর, ২৪ নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ দেলোয়ার, আরিফ আহমেদ, সিলেট মহানগর ছাত্রদল সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালাম ভূইয়া, সিলেট মহানগর যুবদল নেতা তোফায়েল আহমদ,কামরুল হাসান আরমান, দেওয়ান শরিফ, স্বপন আহমেদ, আব্দুল করিম স্বপন, আশফাক আহমেদ, জুম্মন আহমেদ, নাইম আহমেদ, আনোয়ার আহমেদ, ফয়সাল আহমদ, সুলতান আহমদ, বিপ্লব আহমেদ, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল যুগ্ম সম্পাদক লিমন আহমদ, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল যুগ্ম সম্পাদক শাকিল আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই নিউজ ৩২১ বার পড়া হয়েছে