৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিকের সমর্থনে ডিইএব’এর লিফলেট বিতরণ

প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ণ
সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিকের সমর্থনে ডিইএব’এর লিফলেট বিতরণ

সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল মালিক এর সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগরের ডিইএব নেতৃবৃন্দ সিলেটের সিলাম, দক্ষিণ সুরমা, লালাবাজার, রশিদপুর এলাকায় বিভিন্ন জনসভা এবং বিপনী-বিতানে ধানের শীষের প্রচারণা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।

এসময় তারা ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট-৩ আসনে আব্দুল মালিক এর মতো যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নেই।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ডিইএব এর উপদেষ্টা প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, উপদেষ্টা সেলিম আহমদ, জেলার আহবায়ক প্রকৌশলী মো. ফরিদ মিয়া, মহানগরের আহ্বায়ক প্রকৌশলী মেরাজুল ইসলাম, মহানগরের যুগ্ম আহবায়ক মো. শাহেদ মিয়া, সদস্য প্রকৌশলী আব্দুর রহিম, সদস্য প্রকৌশলী সামছুজ্জামান শিপন, সদস্য প্রকৌশলী শরিফুল ইসলাম ডিইএব জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান সিফাত প্রমুখ।

সংগঠনের নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত তাদের এই প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

এই নিউজ ৩১৪ বার পড়া হয়েছে