এক ঝাঁক তারকা সমৃদ্ধ খেলোয়াররা ব্যাটে-বলে নিজেদের ক্রিড়া নৈপুণ্য দেখিয়ে গোলাপগঞ্জ উপজেলার অন্যতম ক্রিকেট লীগ ‘মর্নিং ক্রিকেট লীগ’ ২০২৫-২৬ সিজন-৯ এর ফাইনালে উঠেছে ‘আরহাম ফাইটার্স’।
জানা যায়, প্রথম বার উপজেলার অন্যতম এ লীগে অংশগ্রহণ করে ‘আরহাম ফাইটার্স’। বারকোটের এ টিমটি এক ঝাঁক তারকায় সমৃদ্ধ। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকলের আন্তরিকতায় প্রথম বার অংশ গ্রহণ করে সিজন-৯ এ বিজয়ের একেবারেই দ্বারপ্রান্তে দলটি।
আরহাম ফাইটার্সের টিম ম্যানেজার শাহরিয়ার রহমান ইমন যুক্তরাজ্যে থেকেও দলকে সর্বাত্মক সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
এটিমে ক্যাপটেন হিসেবে দক্ষ নেতৃত্ব দেখিয়ে দলকে ফাইনালে নিয়ে গেছেন স্বপন। আইকন হিসেবে খেলছেন সাঈদ। রয়েছেন ইয়াহিয়া, রিফাত, শরীফ, নাছিম, মুহিদ, মোহন, আরিয়ান, লাবিব, তামিম, সাব্বির।
আগামী সোমবার মর্নিং ক্রিকেট লীগ’ ২০২৫-২৬ সিজন-৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সকল ক্রীড়া প্রেমীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট।
এই নিউজ ৪০৭ বার পড়া হয়েছে