শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারিছ চৌধুরী ফাউন্ডেশন কানাইঘাট শাখার সভাপতি ফয়জুল হক।
আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখার সভাপতি হাসান আহমদ এর সভাপতিত্বে ও হারিছ চৌধুরী ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক শামসুল আলম চৌধরী, ৩নং দিঘীরপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মিসবাহ উদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের কাতার শাখার সাংগঠনিক সম্পাদক আহমদ জাকারিয়া, মো. মুজাহিদ, ইকবাল আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও জমিয়তে ওলামা ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পূর্বে মরহুম আবুল হারিছ চৌধুরী কবর জিয়ারত করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং মরহুমের শাশুড়ির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই নিউজ ৩৭৬ বার পড়া হয়েছে