৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:০১ অপরাহ্ণ
১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বের করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চারাদিঘীরপাড় এলাকা থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় জনসাধারণের মাছে লিফলেট বিতরণ করা হয়।

এসময় বক্তারা সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের কাছে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল, শাহজাহান মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দুলাল আহমদ, মতিউর রহমান শিমুল, মিনার খান, লাভলু, ইমাম উদ্দিন রুজেল, নাজিম উদ্দিন, সায়মন সিনহা, শাহিন আহমদ প্রমুখ।

এই নিউজ ৩৫৬ বার পড়া হয়েছে