১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ণ
ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর প্রিমিয়ার লীগ (২০২৫/২৬)’-এর ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর (পোড়াবাড়ি) মাঠে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলোয়ার হোসেন। খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিঝুম সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কুদ্দুস আহমদ সুমন, মহিলা মেম্বার (১,২,৩ নং ওয়ার্ড) নাজমা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান খান, নিঝুম সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অনিল রাজকুমার, বিশিষ্ট মুরব্বী আবুল কালাম, কাহাফ টেলিকমের স্বত্বাধিকারী মোজাহিদ আহমদ, সংস্থার কোষাধ্যক্ষ মখলিছ আহমদ, সহ-সভাপতি মাহমুদুল কবির চৌধুরী লিংকন।

অন্যান্যের মধ্যে আসুক আহমদ পাপলু, বাবলু আহমদ, কামাল আহমদ, রতন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, অপু সমাদ্দার, ফাহিম আহমদ, সাহান আহমদ, আরমান হোসেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তামিম আহমদ, আবিদ আলী। ধারাভাষ্যকার হিসেবে সবাইকে মাতিয়ে তুলেন মিজান আহমদ। ফাইনাল খেলায় ইসলামপুর সুপার কিংস ইসলামপুর গ্রেট ফুল পাওয়ারের বিরুদ্ধে ৯ উইকেটে জয় লাভ করেন।

সভাপতির বক্তব্যে মাসুক আহমদ বলেন, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিঝুম সমাজকল্যাণ সংস্থা সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে। টুর্নামেন্টের এই ৭ম আসর সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি আয়োজক কমিটি ও স্থানীয় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই নিউজ ৩২৬ বার পড়া হয়েছে