স্টাফ রিপোর্ট:
সিলেটের দক্ষিণ সুরমার সুলতানপুরে আব্দুর রহমান ইসলামি পাঠাগারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার খান বাড়িতে ১০০টি পরিবারের মধ্যে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মোঃ দিলওয়ার হোসেনের অর্থায়নে উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কনাই বিবি- আব্দুল আজিজ ট্রাস্টের উপদেষ্টা কাওছার খান, হাজী ইর্শাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুয়েব আহমদ খান, হাজী হাছন খা হিফজুল কোরআন ও প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক রায়হান হোসেন বদর, সুমেল আহমদ খান, নুবেল আহমদ খান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।
এই নিউজ ৩৪৭ বার পড়া হয়েছে