১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

তাহসিনা রুশদীর লুনার বিজয়ে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মিষ্টি বিতরণ

প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
তাহসিনা রুশদীর লুনার বিজয়ে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মিষ্টি বিতরণ

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং তারা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, আসাদুজ্জামান নূর আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, আব্দুল মোমিন, শেখ আরিফ আলী, সদস্য ফারুক আহমদ, আমির আলী, আওলাদ হোসেন, তাজেখ আলী, হেলাল আহমদ, দিলাল আহমদ, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, সাধন চন্দ্র দে সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিষ্টি বিতরণকালে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই বিজয় বিশ্বনাথ-ওসমানীনগরের সর্বস্তরের মানুষের বিজয়। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার হাত ধরে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়েছে। তিনি এই অঞ্চলের মাটি ও মানুষের অত্যন্ত কাছের মানুষ। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে এই অবহেলিত জনপদে উন্নয়নের জোয়ার আসবে এবং নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলো তিনি সম্পন্ন করবেন।

তারা আরও বলেন, সাধারণ মানুষ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে। এখন সময় উন্নয়ন আর সম্প্রীতির মাধ্যমে এলাকাকে এগিয়ে নেওয়ার।

এই নিউজ ৩০৯ বার পড়া হয়েছে