১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে এস রহমান ফাউন্ডেশনের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে এস রহমান ফাউন্ডেশনের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও দুস্থ লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাগিরঘাটস্থ এস রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী কমিউনিটি নেতা এম শহিদুর রহমান কবিরের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার রাতে উপজেলার বাগিরঘাটস্থ এস রহমান ফাউন্ডেশনের চেয়ার ম্যান ও প্রবাসী কমিউনিটি নেতা সহিদুর রহমান করিবের বাস ভবনে অনুষ্টিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসকির হোসেন বুলবুল।

বক্তব্য রাখেন রেজওয়ান হোসেন, নানু মিয়া, রাজন আহমদ, মাহবুবুল আলম ছানা, দুলাল আহমদ, স্থানীয় পাঞ্জাখানা মসজিদে ইমাম মাওলানা আব্দুস শুকুর, সাহেদ আহমদ, মারুফ আহমদ, রাজন আহমদ, কামরান আহমদ, মাওলানা মাশুকুর রহমান ও আবু হানিফ তামিম।

দোয়া পরিচালনা করেন বাগিরঘাট উত্তর মহল্লা জামে মসজিদের ইমাম মাওলানা আহবাব উদ্দিন।

অনুষ্ঠানে এলাকায় অর্ধশতাধিক অসহায় ও গরীব লোকজনের মধ্যে ডাল, আলু, পেয়াজ, লবন, সয়াবিনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই নিউজ ৩০৬ বার পড়া হয়েছে