[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে নিখোঁজ বিএনপি নেতা কামাল উদ্দিনের অপেক্ষায় স্ত্রী ও পরিবার

প্রকাশিত August 18, 2024, 08:03 PM
গোলাপগঞ্জে নিখোঁজ বিএনপি নেতা কামাল উদ্দিনের অপেক্ষায় স্ত্রী ও পরিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর আগে গোলাপগঞ্জে নিজ বাড়িতে থেকে উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিনকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি নিখোঁজ। সব জায়গায় খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কামাল উদ্দিনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবার।

গতকাল (২৭ আগস্ট) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এভাবে স্বামীর খুঁজে দাঁড়িয়ে থাকেন স্ত্রী হাসনা বেগম।

জানা যায়, বিগত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নিজ বাড়িতে থেকে উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিনকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য সকল স্থানে খুঁজ করেও কামাল উদ্দিনকে পাওয়া যায়নি। পরবর্তীতে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তার ছেলে মুমিনুল হকসহ অন্যান্যরা জীবন রক্ষার্থে বাংলাদেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান। তবে স্ত্রী হাসনা বেগম তাকে খুঁজতে থাকেন।

আরও জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বামীকে ফিরে পাওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে থাকেন তিনি। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরও স্বামী কামাল উদ্দিনের মুক্তি না হওয়ায় হতাশায় তার স্ত্রী ও পরিবার। স্বামীর খুঁজ করতে গেলে অপরিচিত নাম্বার থেকে হুমকির সম্মুখীন হতে হয় তাকে।

এবিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, ৫ আগষ্টের পর অনেক নিখোঁজ এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেছে। যার প্রেক্ষিতে হাসনা বেগমও তার স্বামীর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তাকে নতুন করে একটি নিখোঁজ বিষয়ে জিডির পরামর্শ দিয়েছি। আমরা আমাদের অবস্থান থেকে যথেষ্ট আইনী সহযোগিতা করব।

এই নিউজ 427 বার পড়া হয়েছে