যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে তাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারী) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আফজল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আফজল হোসেন আমাদের একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। বিদেশের মাটিতে থেকেও তিনি যেভাবে দলের জন্য কাজ করছেন তা প্রশংসার দাবিদার। তার এই স্বদেশ প্রত্যাবর্তন সিলেটের যুবদল কর্মীদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগাবে।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব আফজল হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন সিলেটের মাটিতে আপনাদের এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে আমরা প্রবাসীরা দেশের নেতাকর্মীদের পাশে থাকব ইনশাআল্লাহ।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান কয়েস, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মহিবুল আলম, প্রানেশ দেব, ময়নুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি কবির উদ্দিন, মীর্জা জাহেদুর রহমান, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মো. জুয়েল আহমদ জুবের, মালেক বক্স, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ডি এইচ খান মিশু, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক আহমদ, জামিল আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মতিউর রহমান আফজল, মো.লুৎফুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মকসুদুল করিম ইমন, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু, আনোয়ার কাদির, সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, সিলেট জেলা যুবদলের সাহিত্যে ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান মিছবাহ, সিলেট জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, সিলেট জেল সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট মহানগর যুবদলের সদস্য বিপি দেব শুভ, জাহেদ আহমদ, নাদিম হোসেন চৌধুরী, শওকত আহমদ প্রমুখ।
পরিশেষে, বক্তারা যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আফজল হোসেনের ভূমিকার প্রশংসা করেন এবং তার আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।
এই নিউজ ৩৮৬ বার পড়া হয়েছে