[english_date], [bangla_date], [hijri_date]

স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের মাতার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত February 23, 2026, 04:01 PM
স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ তালুকদারের মাতার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ তালুকদারের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন মমতাময়ী মায়ের চলে যাওয়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

এই নিউজ 503 বার পড়া হয়েছে