গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে ফ্রান্স যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুনেদ আহমদের অর্থায়নে ও ইউনুস আহমদ ইনই এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সমাজসেবী ইউনুস আহমদ ইনই, এডুকেশন হেলথ্ সোসাইটি সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি রাসেল মাহমুদ জিসান, আলতাম মিয়া, নিয়াজ উদ্দিন, কয়েস আহমদ, আছবার উদ্দিন, ময়না মিয়া, রাসেদ তালুকদার, জাহেদ আহমদ, নুর আলম, সুহিন আহমদ, সাব্বির আহমদ, শাহি আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা সব সময় এলাকার মানুষের কথা চিন্তা করেন। তাদের কষ্টার্জিত টাকা দিয়ে গরীব-দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এলাকার মানুষের পাশে দাঁড়াতে জুনেদ আহমদ সব সময় চেষ্টা করেন৷ আজও পাশে থাকার চেষ্টা করেছেন, ভবিষ্যৎতেও এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি।
এই নিউজ ৩৯৩ বার পড়া হয়েছে