৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন, সিলেট জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি নিজাম আল-দ্বীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা রেজ্রিস্টার মো: জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর সাব রেজিস্ট্রার মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ পারভেজ, বালাগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মোশাররফ হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী মকবুল হোসেন, অফিস সহকারী আব্দুল আজিজ, বিশ্বনাথ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের মোহরার ও এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সদর অফিসের সহকারী শাহরান আহমদ, সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক আলহাজ্ব ফরিদুর রহমান, সদস্য সচিব মুহিবুর রহমান জিলু, অবসরপ্রাপ্ত সহকারী আব্দুর রব, আব্দুল মালিক, জামাল উদ্দিন, ফখরুল ইসলাম, অবসরপ্রাপ্ত মোহরার রফিক মিয়া, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মাহমুদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সায়েক, এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহাবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-সভাপতি পাবন কুমার ঘোষ, সাবেক সভাপতি লোকমান আহমদ, জেলার সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আব্দুল মনু, মতছির আলী মোল্লা, আলী হায়দার, মাহবুবর রহমান এরশাদ, সাবুল মিয়া, প্রদীপ চন্দ্র দে, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, দেলোয়ার হোসেন, মোতাহার হোসেন, শামসুদ্দিন, নুর আলম, মুহিত খান, আব্দুল মালিক, ফয়জুল আলম, শরিফ মোহাম্মদ আব্দুল্লাহ, জামিল আহমদ, আব্দুর রব, খায়রুর ইসলাম, ফয়ছল আহমদ, মাহতাব উদ্দিন, ফখরুল ইসলাম, হেলাল আহমদ প্রমুখ।

রেজিস্ট্রার পরিবার সিলেটের সহযোগিতায় আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ এবং রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

এই নিউজ ৩০৭ বার পড়া হয়েছে