৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নগরীর বাদাম বাগিচায় বাসায় ঢুকে ৮টি মোবাইল চুরি

প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
নগরীর বাদাম বাগিচায় বাসায় ঢুকে ৮টি মোবাইল চুরি

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৬নং ওয়ার্ডের বাদাম বাগিচা এলাকায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পরিবারের সবাই ঘুমে থাকা অবস্থায় বাসায় ডুকে ৮টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চুরেরা।

ভুক্তভোগী আশফাকুর রহমান রেদওয়ান জানান, বাদাম বাগিচার ৩ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় এই চুরির ঘটনা ঘটে। রাতে সেহরি খেয়ে বাসার দরজা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাসার দরজা খোলা এবং ঘরের মধ্যে থাকা সদস্যদের ৮টি মোবাইল ফোন নেই। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পাননি। তাদের ধারণা সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কেউ বাসায় প্রবেশ করে চুরি করে নিয়েছে। চুরি হওয়া ফোনের মধ্যে একটি জবধষসব-৫ চৎড় এবং একটি জবধষসব ঢঞ মডেলের ফোন রয়েছে। এছাড়া আরও ৬টি অজ্ঞাত মডেলের ফোন খোয়া গেছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় ভুক্তভোগী আশফাকুর রহমান রেদওয়ান দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২০০, ০৪-০৩-২০২৬, আরেকটি জিডির নং হচ্ছে ১৯৯, ০৪-০৩-২০২৬।

এই নিউজ ৩০৭ বার পড়া হয়েছে