সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত সংগঠন সিলটি পাঞ্চায়িত এর স্থায়ী অফিসের উদ্বোধন। শনিবার (৭ মার্চ) নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় এ অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় উদ্বোধনীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, ফেরদৌস আহমদ, মো. শাহ আলম, মো. আমিনুজ্জামান চৌধুরী, ওয়ারিছ আলী মামুন এডভোকেট, মো. নজরুল ইসলাম, মো: খছরুর রশীদ, আব্দুর রাজ্জাক শাওন, আজাদ আহমদ, কয়ছর আহমদ কাওছার, আনোয়ার আহমদ, মো: কুরবান মিয়া, ইফতেফার আহমদ জায়েদী প্রমুখ।
স্থায়ী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আধ্যাত্বিক রাজধানী খ্যাত পূণ্যভূমি সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন করা হলে স্বায়ত্বশাসিত সিলেট বিভাগের রাজধানী হবে সিলেট। আমাদের অর্জিত সম্পদ দিয়েই সিলেট বিভাগ উন্নত হবে ইনশাআল্লাহ। সিলেটের যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে সিলেটবাসীকে বৈষ্যমের শিকার হতে হয়। তিনি আরো বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হবে। তিনি বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করতে হবে। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরো বলেন, সিলেট বিভাগ অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বিগত ৫৪ বছর ধরে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। এই ধারা আর চলতে দেয়া যায় না। অচিরেই সিলটি পাঞ্চায়িতের নেতৃত্বে স্বায়ত্বশাসনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
এই নিউজ ৩৩১ বার পড়া হয়েছে