[english_date], [bangla_date], [hijri_date]

ইরানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ

প্রকাশিত March 8, 2026, 11:04 AM
ইরানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ

পবিত্র মাহে রমজান মাসে ইরানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলির হামলা এবং যুদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।

তিনি রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা মানবতার পরিপন্থী ও আন্তর্জাতিক আইনবিরোধী। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র সময়ে নিরীহ মানুষের ওপর হামলা ও যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক কাজ। তিনি বলেন, যুদ্ধ ও সহিংসতা বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ বলেন, যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই আন্তর্জাতিক বিরোধের সমাধান সম্ভব। তিনি অবিলম্বে হামলা বন্ধ করে নিরীহ মানুষের জানমাল রক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।

এই নিউজ 412 বার পড়া হয়েছে