৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

‘সেইভ দ্য হিউম্যান’-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
‘সেইভ দ্য হিউম্যান’-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের মানবিক সংগঠন ‘সেইভ দ্য হিউম্যান’-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় নগরীর কুমারপাড়াস্থ ‘হোটেল ক্রাউন পার্ক’-এ এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।

‘সেইভ দ্য হিউম্যান’-এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান মহসিনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক ফারুক আহমেদ শিমুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুর রহমান।

মাহফিলে সমসাময়িক মানবিক কার্যক্রম ও সংগঠনের লক্ষ্য নিয়ে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইসরাফিল আলী, পরিচালক, আইন ও শালিস ওমর ফারুক, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা ডা. দেব দুলাল দে পরাগ, মানবাধিকার কর্মী সৈলন চন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার আল আমিন, ফরহাদ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং আর্তমানবতার সেবা করার তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

এই নিউজ ৩৮১ বার পড়া হয়েছে