বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আকবেট সিলেট, রিলয়েন্ট উউমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্ট ইন বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সহ নারী সমাজের অসংখ্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনায় অংশ গ্রহণ করেন।
এই নিউজ ৩১৬ বার পড়া হয়েছে