সামাজিক সংগঠন ‘হ্যাল্পিং হ্যান্ডস সিলেট’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাদ আসর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের নেতা-কর্মীরা এই ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের প্রধান সমন্বয়ক আবু সালেহ মো: তাহের, সমন্বয়ক আশিকুর রহমান তারেক, সদস্য মুরাদ খান নাহিদ, সৈয়দ গোলাম কাদের সুমন, নাজির খান, জুনাইদ আহমদ, মাজহারুল ইসলাম, আরহান ইব্রাহিম, তাহমিদ, নাহিদুল ইসলাম অয়ন প্রমুখ।
শহীদ মিনার এলাকায় চলাচলরত পথচারী, রিকশাচালক ও দিনমজুরসহ দরিদ্র মানুষের হাতে সংগঠনের পক্ষ থেকে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের নেতৃবৃন্দ জানান, আর্তমানবতার সেবায় তাদের এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে নগরীর বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে।
এই নিউজ ৩৫৩ বার পড়া হয়েছে