বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, সিলেট জেলা শাখার উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নগরীর আইনজীবী সহকারী ভবনের ২য় তলায় এই মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট জেলা শাখার সভাপতি হাজী মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক এবং সহ-সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মো: বদরুল আলম জাহাঙ্গীর, এডভোকেট আব্দুর রহমান আফজাল, এডভোকেট মো: ছিদ্দিকুর রহমান, এডভোকেট মোহাম্মদ ফয়ছল আহমদ, জেলা দায়রা জজের পেশকার মো: আবুল হোসেন, মো: খায়রুল ইসলাম, সুলতান আহমদ নাজির।
উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মো: শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো: নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক সজীব কুমার চন্দ, লাইব্রেরী সম্পাদক মো: আজাদ উদ্দিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন আফাজ, সদস্য তারা মিয়া, সোহাগ আহমদ, মো: কাওছার আহমদ, মো: ফারুক আহমদ প্রমুখ।
প্রয়াত আইনজীবী সহকারীগণের আত্মার মাগফিরাত কামনা এবং জীবিত সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে পেশাগত ও ব্যক্তিগত কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবং এরপর সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
এই নিউজ ৩৭১ বার পড়া হয়েছে