১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সিসিক নির্বাচন: ৮নং ওয়ার্ডে তরুণ ও সাধারণ ভোটারদের প্রত্যাশায় আজিজ খাঁন সজিব

প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
সিসিক নির্বাচন: ৮নং ওয়ার্ডে তরুণ ও সাধারণ ভোটারদের প্রত্যাশায় আজিজ খাঁন সজিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সিলেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আজিজ খাঁন সজিবের নাম বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। স্থানীয় তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আশাবাদ।

সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় সূত্রে জানা যায়, নাগরিক সেবা সহজীকরণ, ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় প্রস্তুতি নিচ্ছেন আজিজ খাঁন সজিব। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে তার সাহসী ও সক্রিয় ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে আহত হওয়া এবং এর আগে একাধিক রাজনৈতিক মামলা-হামলার শিকার হওয়া এই নেতাকে ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দেখছেন এলাকাবাসী।

এলাকার সচেতন ভোটাররা মনে করেন, আজিজ খাঁন সজিবের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। বর্তমানে তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন এবং সিলেটের রাজনীতিতে এক পরিচিত মুখ।

উল্লেখ্য, গেল মাসের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে (ইসি) এ সংক্রান্ত চিঠি দেয়ার পর দেশের অন্যান্য সিটির মতো সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতেও নির্বাচনী গুঞ্জন শুরু হয়েছে। ৮নং ওয়ার্ডে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সজিবের আগমনে সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে