১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

সিলেটের শাহপরান (রহ.) প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নগরীর শাহপরান এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন আস-সাদিক্ব জামেয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমান।

ইফতার মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সংবাদপত্র জগতের প্রবীণ মুরুব্বি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক ও শিক্ষক মামুন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেটের চাকরির খবর এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, দৈনিক সবুজ সিলেট এর স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হৃদয়, দৈনিক বিজয়ের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার রেজাউল করিম রাজু, দৈনিক সিলেটের দিনরাতের স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সুহেল, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন, দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার মো: আশরাফ আহমদ সিপন, আধুনিক টিভির রিপোর্টার রশীদ আহমদ।

ইফতার মাহফিলে শাহপরান এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে