১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা নজীবুর রহমান নজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল

প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
বিএনপি নেতা নজীবুর রহমান নজীবের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল

সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজীবুর রহমান নজীব এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সিলেট নগরীর মেজরটিলার পশ্চিম ভাটপাড়াস্থ জামেয়া করীমিয়া এহইয়াউল উলুম মাদরাসা ও এতিমখানায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজীবুর রহমান নজীব বলেন, বিভিন্ন জায়গায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমার ব্যক্তিগত উদ্যোগে জামেয়া করীমিয়া এহইয়াউল উলুম মাদরাসা ও এতিমখানায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ যেন এদেশকে নেতৃত্ব প্রদানে তারেক রহমানকে কবুল করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, যুক্তরাজ্য বিএনপি নেতা তোফায়েল বাছিত তপু, তুহিন কান্তি নাগ, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুমিন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মনু, লোকমান আহমদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ শফি সাঈদ সাহেদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রেজোয়ান আহমেদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এম এ সালাম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক খালেদ আহমেদ হোসেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক দিলাজ আহমেদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সুমন আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনসার আলী, শিব্বির আহমেদ, আব্দুস সালাম, সিলেট মহানগর যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন তাইফুর, নজরুল ইসলাম, সবরুল ইসলাম নেপুর, ফাহিম মজুমদার,আশফাক আহমেদ, আমজাদ আহমেদ সুমন, জুনাইদ সিদ্দিকী, জনি আহমেদ, ছাত্রদলের জিহাদুল ইসলাম জাবেদ, সুব্রত দে সুনাম, সোহাগ আহমেদ, রাজন আহমেদ, হেলাল আহমেদ লাল, কামরান আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান।

এই নিউজ ৩০৭ বার পড়া হয়েছে