১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে মসজিদের হুজরায় ঢুকে ইমামের উপর হামলা, আটক এক

প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জে মসজিদের হুজরায় ঢুকে ইমামের উপর হামলা, আটক এক

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে পৌর এলাকার ইয়াগুল গ্রামে ইয়াগুল জামে মসজিদের হুজরায় ঢুকে ইমাম হাফিজ মাওলানা আফজাল হোসাইনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের পূর্বে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ কর্তৃপক্ষ।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক ৫টা ৫০ মিনিটের সময় ইয়াগুল গ্রামের সিরাজুল হক চেরাগ আলীর ছেলে আরিফ আহমদ ও তার ভাই রেহাল আহমদ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আফজল হোসাইনকে তার বাড়িতে ইফতার করতে যেতে বলেন।

ইমাম সাহেব যেতে না চাইলে ইমাম উপর আরিফ আহমদ হামলা চালায় ও হেনস্তা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে ইয়াগুল গ্রামের উত্তেজিত জনতা আরিফ আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

তাৎক্ষণিক এলাকার মুরব্বিরা মাঝে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এজন্য গোলাপগঞ্জ ক্যাম্পের একদল সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন।

এদিকে এ ঘটনার পর অভিযুক্ত রাহেল আহমদকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এ এস আই রফিক আহমদ।

এই নিউজ ৫১৯ বার পড়া হয়েছে